ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাপানে জনশক্তি পাঠাতে নতুন পরিকল্পনা সরকারের
নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণের অংশ হিসেবে জাপানের শ্রমবাজারে বাংলাদেশি জনশক্তি পাঠাতে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরি ও প্রশিক্ষণ জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ’ বিষয়ক বৈঠকে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। ওই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে রোববার (২২ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০৪০ সালের মধ্যে জাপানে প্রায় ১ কোটি ১০ লাখ যুব শ্রমশক্তির প্রয়োজন হতে পারে। অন্যদিকে বাংলাদেশে বর্তমানে প্রায় ২৩ লাখ অতিরিক্ত যুব শ্রমশক্তি রয়েছে। এ জনশক্তিকে দক্ষ করে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
অদক্ষ শ্রমিকদের দক্ষ ও আধা-দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় উঠে আসে—বাংলাদেশ দীর্ঘদিন ধরে মূলত অদক্ষ শ্রমিক সরবরাহ করে আসছে; এখন আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ শ্রমিক রপ্তানির ওপর জোর দিতে হবে।
জাপানে জনসংখ্যার বার্ধক্য ও যুবশক্তির ঘাটতি বিবেচনায় নির্দিষ্ট ট্রেডভিত্তিক প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরা হয়। আগে ৩৩টি টিটিসিতে এ ধরনের প্রশিক্ষণ চালু থাকলেও এখন আরও ২০টি যুক্ত করে মোট ৫৩টি টিটিসিতে জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তবে জাপানি ভাষার শিক্ষকের ঘাটতি থাকায় দ্রুত আরও শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি জাপানি ভাষা শেখানো ও দক্ষতা উন্নয়নে প্রায় ২০০ বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র এবং বিদেশে জনশক্তি প্রেরণকারী এজেন্সিগুলোর সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সেটিও সভায় বিবেচনায় আসে।
বাংলাদেশ যেন অন্য দেশের আগেই জাপানের শ্রমবাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারে—এ লক্ষ্য নিয়ে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
কাজের অগ্রগতি পর্যালোচনায় দুই কর্মদিবস পর আবারও ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। একই সঙ্গে জাপানে জনশক্তি প্রেরণ ও প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে শিগগিরই একটি মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির