ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সহস্রাধিক মামলা প্রত্যাহারের ঘোষণা সিদ্ধান্ত সরকারের
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সহস্রাধিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে চিহ্নিত এসব মামলা আনুষ্ঠানিকভাবে বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক ক্ষুদে বার্তায় এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে জানানো হয় যে, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর রাজনৈতিক হয়রানির লক্ষ্যে দায়ের করা “১০০৬টি” মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এসব মামলা ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তৎকালীন সরকার ভিন্নমত দমন এবং বিরোধী শক্তিকে ঘায়েল করতে এই মামলাগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। এখন ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে এবং প্রকৃত গণতন্ত্র চর্চার পরিবেশ ফিরিয়ে আনতে এই মামলাগুলো পর্যায়ক্রমে তুলে নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভিন্নমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে এবং অকারণে আইনি জটিলতায় ভোগা মানুষের স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত