ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এনআইডি নিবন্ধনে ইসির নতুন নির্দেশনা, কমল আবেদনের বয়স
নিজস্ব প্রতিবেদক: দেশের কিশোর-কিশোরীদের জন্য সুখবর নিয়ে এল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ভোটার হওয়ার বয়সের অপেক্ষায় না থেকে মাত্র ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের সুযোগ পাবেন নাগরিকরা। মূলত শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন ও নাগরিক সুবিধা বৃদ্ধির কথা বিবেচনা করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক পরিপত্রে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে সারা দেশের স্থানীয় নির্বাচন অফিসগুলোতে ১৬ বা ১৭ বছর বয়সীরা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে নিবন্ধনের আবেদন করতে পারবেন।
পরিপত্রে ইসি জানিয়েছে, “জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৫-এর আলোকে আবেদনের তারিখে যে সকল বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছে।” এই আদেশের ফলে দীর্ঘদিনের প্রচলিত নিয়ম পরিবর্তন করে বয়সের শর্ত শিথিল করা হলো।
আগে সাধারণত ১৮ বছর বয়স পূর্ণ হলে নাগরিকরা এনআইডির জন্য আবেদনের সুযোগ পেতেন। তবে বর্তমানে শিক্ষা ও অন্যান্য নাগরিক সেবায় এনআইডির গুরুত্ব বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই বয়সসীমা কমানো হয়েছে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, ১৬ বছর বয়সে নাগরিকরা নিবন্ধিত হয়ে এনআইডি কার্ড পেলেও তারা ভোটার হিসেবে গণ্য হবেন ১৮ বছর পূর্ণ হওয়ার পরই।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে