ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: হজ মৌসুম ঘনিয়ে আসায় প্রস্তুতিতে কোনো ধরনের শিথিলতা বা অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি জানান, হজ ব্যবস্থাপনায় সামান্য ব্যত্যয় ঘটলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
ধর্মমন্ত্রী বলেন, শুধু হজ নয়, সরকারি যেকোনো দায়িত্ব পালনে অবহেলা গ্রহণযোগ্য নয়। কেউ দায়িত্বে গাফিলতি করলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, মন্ত্রী বা সচিবের নির্দেশ দ্রুত পালন করলেই একজন ভালো কর্মকর্তা হওয়া যায়—এ ধারণা সঠিক নয়। এতে অফিস বা দেশের প্রকৃত উপকার হয় না। বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজের বেতনকে হালাল রাখতে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করাই আসল কর্তব্য। সুষ্ঠু ও সুন্দরভাবে কাজ করতে পারলেই দেশের অগ্রগতিতে ভূমিকা রাখা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, কাজের মাধ্যমেই পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে। আপনারা যদি দেশ ও মন্ত্রণালয়ের স্বার্থে আন্তরিকভাবে কাজ করেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আপনারা একধাপ এগোলে আমি তিনধাপ এগিয়ে আসব।
তিনি আরও জানান, কোনো কর্মকর্তার ব্যক্তিগত বা পেশাগত সমস্যা থাকলে তা সরাসরি জানাতে পারেন। আলোচনা ও পরামর্শের ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হবে। আর যদি তার দেওয়া কোনো নির্দেশ বিধিসঙ্গত না হয়, সেটিও নির্দ্বিধায় জানাতে হবে—এতে তিনি খুশিই হবেন বলে উল্লেখ করেন।
এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কাঠামো, কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন।
সভায় উপস্থিত ছিলেন ধর্মসচিব মোহাম্মদ কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফজলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)