ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
চীন-ভারত-পাকিস্তানের দূতদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকায় নিযুক্ত চীন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন। দায়িত্ব গ্রহণের পর এ সাক্ষাতে তিন দেশের দূতরা তাকে অভিনন্দন জানান এবং সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এসব পৃথক বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী করতে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে চীনের সক্রিয় ভূমিকা কামনা করেন।
সাক্ষাতের সময় রাষ্ট্রদূত ওয়েন চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ড. খলিলুর রহমানকে বেইজিং সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান।
অন্যদিকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা নতুন সরকারের সঙ্গে সম্পর্ককে আরও উচ্চতায় নিতে ভারতের প্রস্তুতির কথা তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ ও দূরদর্শী অংশীদারত্ব গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন। উভয় পক্ষই নিয়মিত সংলাপ ও গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হন। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়।
পৃথক বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও নতুন সরকারের সঙ্গে কাজ করে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরেন এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার ওপর জোর দেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি