ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শিপিং এজেন্টদের জন্য বড় সুখবর দিল এনবিআর
নিজস্ব প্রতিবেদক: শিপিং খাতে দীর্ঘদিনের জটিলতা কাটাতে লাইসেন্সিং ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নিয়ম কার্যকর হওয়ায় এখন থেকে শিপিং এজেন্ট লাইসেন্স পেতে আগের মতো দীর্ঘসূত্রতা থাকবে না; বরং অনেক কম সময়েই লাইসেন্স ইস্যু সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।
এ লক্ষ্যেই সম্প্রতি একাধিক সুযোগ-সুবিধা যুক্ত করে শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৫ জারি করেছে এনবিআর।
নতুন বিধিমালায় কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। ফলে লাইসেন্সিং কর্তৃপক্ষ নিজেরাই দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে এবং আবেদন নিষ্পত্তির সময় উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানিয়েছে এনবিআর।
এছাড়া শিপিং এজেন্ট লাইসেন্সের জন্য আবেদনকারীদের আর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি আয়োজিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। নির্ধারিত কাগজপত্র সঠিক থাকলে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যেই লাইসেন্স ইস্যু করা হবে।
শুক্রবার (২ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, দেশের সমুদ্র ও নৌবন্দর সংশ্লিষ্ট কাস্টমস স্টেশন থেকে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তিনি আরও জানান, এর আগে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদানের জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। তখন কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০-এর আওতায় শিপিং এজেন্ট লাইসেন্স ইস্যু করা হতো। তবে কার্যক্রমকে আরও সহজ, আধুনিক ও সময়োপযোগী করতে আলাদা বিধিমালার প্রয়োজন দেখা দেওয়ায় নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে।
নতুন বিধিমালায় আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে লাইসেন্সের কার্যপরিধি নিয়ে। আগে একটি কাস্টমস স্টেশন থেকে ইস্যু করা লাইসেন্স শুধুমাত্র সেই স্টেশন ও সংশ্লিষ্ট বন্দর এলাকায় কার্যকর ছিল। এখন সেই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। ফলে একবার লাইসেন্স পেলেই দেশের যেকোনো সমুদ্র বা নৌবন্দরে শিপিং এজেন্ট হিসেবে ব্যবসা পরিচালনা করা যাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়