ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দক্ষিণ ইয়েমেনে সৌদি বিমান হাম'লায় নি-হ-ত সাত
নিজস্ব প্রতিবেদক: সৌদির সীমান্তবর্তী ইয়েমেনের হারদামাউত প্রদেশে তীব্র সংঘর্ষ ও সামরিক লড়াই শুরু হয়েছে। এই প্রদেশটি দক্ষিণ ইয়েমেনের সবচেয়ে বড় অঞ্চল এবং গত ডিসেম্বরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি দখল করে নিয়েছিল। সৌদি আরব তাদের সরিয়ে যাওয়ার আহ্বান জানালেও এসটিসি তা মেনে নেনি।
আজ শুক্রবার (২ জানুয়ারি) প্রদেশটির গভর্নর হারদামাউতকে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে পুনরায় নিয়ন্ত্রণে আনার জন্য সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবের বিমান হামলা চালানো হয়, যা এসটিসি যোদ্ধাদের লক্ষ্য করে পরিচালিত হয়।
হারদামাউত অঞ্চলের সীমান্তবর্তী অবস্থানকে কেন্দ্র করে সৌদি সরকার শুরু থেকেই উদ্বিগ্ন ছিল। তারা এসটিসি-কে সরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল। গত সপ্তাহে মুকুল্লা বন্দরে প্রথমবার বিমান হামলা চালানো হয় সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে।
এসটিসি দক্ষিণ ইয়েমেনের এই প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণের বিরুদ্ধে দখল নিয়ে সেখানে স্বাধীন রাষ্ট্র ‘সাউথ আরাবিয়া’ গঠনের চেষ্টা করছে। সংযুক্ত আরব আমিরাত তাদের এই কর্মকাণ্ডে সমর্থন করলেও, গত বুধবার ইয়েমেন সরকার আমিরাতকে তাদের সব সেনা সরিয়ে নিতে নির্দেশ দেয়। সৌদি আরব এই পদক্ষেপকে সমর্থন করে এবং আমিরাত তাদের সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়।
এসটিসির হারদামাউত অঞ্চলের প্রধান জানিয়েছেন, সৌদি বিমান হামলায় সাতজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে স্থল হামলার চেষ্টাও চালানো হয়েছে। এসটিসি যোদ্ধারা ইয়েমেনের সরকারি বাহিনীর উপরও হামলা চালায়, যা লড়াইকে আরও তীব্র করে তোলে।
সৌদিতে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের বলেন, এসটিসির সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পরও তারা কোনো স্বেচ্ছাসেবী প্রতিক্রিয়া দেখায়নি। বরং হারদামাউত এবং আল-মাহরা প্রদেশে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে।
এসটিসি-এর ওয়াদি হারদামাউত ও মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুলমালিক জানিয়েছেন, সৌদি বিমান হামলা তাদের আল-খাসাহর ক্যাম্প লক্ষ্য করে চালানো হয়েছে। তিনি বলেন, “শান্তিপূর্ণ অভিযান বলা হলেও সৌদি কয়েক মিনিটের মধ্যেই সাতবার বিমান হামলা চালিয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
এ বিষয়ে সৌদি আরব এখনো কোনো মন্তব্য করেনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন