ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটিতে সংগীতশিল্পী মনির খান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। কমিটির সদস্য তালিকায় রাখা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের নাম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে সদস্যসচিব করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্বে আছেন মো. ইসমাইল জবিউল্লাহ।
দলীয় সূত্র জানায়, মনির খান দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবার বিএনপিতে সক্রিয় হয়েছেন। দলে ফেরার পর তিনি বিভিন্ন রাজপথ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
মনির খান কয়েক মাস আগে লন্ডন সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি দলীয় কর্মসূচিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় মনির খান ক্ষুব্ধ হয়ে বিএনপি ছেড়ে দেন। ২০১৮ সালে পদত্যাগের সময় তিনি বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)