ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
জানাজায় নি'হত ব্যক্তির পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মৃত্যুবরণ করা পটুয়াখালীর নিরব হোসেনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে নিহতের জানাজা শেষে এই ঘোষণা দেওয়া হয়।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানাজার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে জানান, নিরব হোসেনের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর এবং তাদের সব ধরনের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, নিহত নিরব হোসেন পটুয়াখালীর বাউফলের বাসিন্দা হলেও সপরিবারে রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি দুই সন্তানের জনক। গত বুধবার বেগম খালেদা জিয়ার জানাজা শেষে ফেরার পথে অতিরিক্ত ভিড়ের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে পদদলিত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আকন কুদ্দুসুর রহমান আরও বলেন, "তারেক রহমান আমাদের জানিয়েছেন, এই পরিবারটি এখন থেকে দলের তত্ত্বাবধানে থাকবে। নিরবের ছেলে তাহসিনের চিকিৎসার জন্য দেশে বা বিদেশে যা কিছু প্রয়োজন, সব খরচ দল বহন করবে। এছাড়া পরিবারের কেউ কর্মক্ষম থাকলে তাঁর জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থাও করবে বিএনপি।"
জানাজায় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট