ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আহত ফিলিস্তিনিদের চিকিৎসা ও উচ্চশিক্ষার সুযোগ দেবে জাপান
ডুয়া ডেস্ক: ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজায় ব্যাপক ধ্বংস ও হত্যাযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরায়েল। ১৫ মাসের অধিক সময় ধরে চলা এ হামলায় ৬১ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এক লক্ষ ১০ হাজারের অধিক আহত হয়েছেন।
যদিও বর্তমানে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে, তবে এখনও ভয়, ক্ষুধা, দুঃখ ও হতাশা নিয়ে দিন পার করছেন অধিবাসীরা। এর মধ্যেই গাজাবাসীর জন্য আশার বাণী শোনালেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। যুদ্ধে আহতদের চিকিৎসা এবং গাজার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় জাপান নতুন পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। কিয়োডো নিউজ এজেন্সির বরাতে আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন- তার সরকার গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জাপানে চিকিৎসা সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে।
জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন, গাজায় অসুস্থ বা আহত ব্যক্তিদের জাপানে আনার উপায় খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করছি। জাপানি বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি বিশেষ কর্মসূচি চালু করার চেষ্টা করবে জাপান।
গত মাসে মালয়েশিয়া সফর করেন ইশিবা। তখন তিনি বলেছিলেন, তার দেশ ফিলিস্তিনের উন্নয়নে সহায়তা করবে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, তার সরকার ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যার যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত গাজায় হাসপাতাল, স্কুল এবং মসজিদ পুনর্নির্মাণের জন্য জাপানের সঙ্গে মিলে একটি তহবিল গঠন করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ