ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
পররাষ্ট্রমন্ত্রীর বদলে পাকিস্তানের স্পিকার আসছেন বেগম জিয়ার জানাজায়
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসেবে অংশ নিতে ঢাকা আসছেন দেশটির জাতীয় পরিষদের (পার্লামেন্ট) স্পিকার সরদার আইয়াজ সাদিক।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। ইসহাক দার তাঁর পোস্টে জানান, বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন স্পিকার সরদার আইয়াজ সাদিক।
ঢাকার পাকিস্তান হাইকমিশন সূত্র জানায়, একই সঙ্গে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করায় ইসহাক দারের রাষ্ট্রীয় ব্যস্ততা অনেক বেশি। সম্ভবত এই কারণেই তাঁর পরিবর্তে পার্লামেন্টের স্পিকারকে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই শোকাতুর মুহূর্তে আন্তর্জাতিক বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি পাকিস্তানের এই উচ্চপর্যায়ের প্রতিনিধিও শরিক হবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা