ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন এ বি এম আবদুস সাত্তার
নিজস্ব প্রতিবেদক: নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আবদুস সাত্তারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাকে চুক্তিভিত্তিকভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন। শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালীন সময়ে তাকে অন্য কোনো পেশা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ছিন্ন করতে হবে।
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন এ বি এম আবদুস সাত্তার এতদিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও একান্ত সচিব ছিলেন। কর্মজীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সচিবসহ উচ্চপদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন এম সিরাজ উদ্দিন মিয়া। গত সোমবার তিনি পদত্যাগের আবেদন করলে সরকার তা গ্রহণ করে। এর ফলে পদটি শূন্য হলে মঙ্গলবার নতুন মন্ত্রিসভা গঠনের পর সেখানে এ বি এম আবদুস সাত্তারকে নিয়োগ দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর