ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
৪৬তম বিসিএস ভাইভা স্থগিত, নতুন তারিখ জানাবে পিএসসি
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির কারণে ৪৬তম বিসিএসের দুই দিনের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার ভোর ৬টায় বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে সরকার দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল ৩১ ডিসেম্বর (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামীকাল ৩১ ডিসেম্বর এবং পরদিন ১ জানুয়ারির নির্ধারিত মৌখিক পরীক্ষাগুলো স্থগিত করা হলো।
পিএসসি আরও জানিয়েছে, স্থগিত হওয়া এই দুই দিনের পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। তবে অন্যান্য দিনের পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে কি না, তা-ও পরবর্তী নির্দেশনায় স্পষ্ট করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে