ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় ১৫৮ দেশ
ডুয়া নিউজ : গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি দাবি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে সর্বসম্মতিক্রমে দুটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। প্রস্তাবে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতিতে ১৯৩ সদস্যবিশিষ্ট পরিষদের মধ্যে ১৫৮টি সদস্য দেশ এই প্রস্তাবে পক্ষে এবং ৯টি দেশ বিপক্ষে ভোট দেয়। আর ভোটদানে বিরত ছিল ১৩টি দেশ।
বার্তা সংস্থা আল জাজিরার খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার (১১ ডিসেম্বর) প্রস্তাব দুটির ওপর ভোটগ্রহণ হয়।
ইউএনআরডব্লিউএ-এর প্রতি সমর্থন প্রকাশ করে এবং ইসরায়েলে জাতিসংঘের সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করবে এমন একটি নতুন ইসরায়েলি আইনের নিন্দা জানানোর দ্বিতীয় প্রস্তাবটির পক্ষে ১৫৯টি, বিপক্ষে ৯টি ভোট পড়ে। ১১ সদস্য ভোটে বিরত ছিল।
সপ্তাহ তিনেক আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একই ধরনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের ভেটোয় বাতিল হয়ে গিয়েছিল। সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হলেও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের মতো এই সিদ্ধান্ত বাস্তবায়নেরও কোনো বাধ্যবাধকতা নেই।
এর আগে গত বছরের ডিসেম্বরেও জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ