ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আজীবন স্বৈরাচার-আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছেন মা: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, "আমার মা, বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন।"
মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে তারেক রহমান বলেন, দেশবাসীর কাছে তিনি ছিলেন ‘দেশনেত্রী’, ‘আপোষহীন নেত্রী’ কিংবা ‘গণতন্ত্রের মা’। কিন্তু তাঁর কাছে খালেদা জিয়া ছিলেন একজন ‘মমতাময়ী মা’, যিনি নিজের পুরো জীবন দেশ ও জনগণের কল্যাণে বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকা অনিঃশেষ।
তারেক রহমান উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে তিনি ছিলেন সম্মুখসারির নেত্রী। রাজনৈতিক জীবনে তাকে বারবার গ্রেফতার হতে হয়েছে, সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে এবং সহ্য করতে হয়েছে চরম নিপীড়ন। তবুও কঠিন যন্ত্রণা ও একাকিত্বের মাঝে থেকেও তিনি অদম্য সাহস ও দেশপ্রেম নিয়ে অটল ছিলেন।
মায়ের ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, "দেশের জন্য তিনি স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, তাঁর অস্তিত্ব।" জনসেবা ও সংগ্রামের যে ইতিহাস তিনি রেখে গেছেন, তা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শেষে তারেক রহমান তাঁর মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একইসঙ্গে খালেদা জিয়ার প্রতি দেশবাসী ও বিশ্ববাসীর যে শ্রদ্ধা ও ভালোবাসা, তার জন্য তিনি ও তাঁর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)