ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তারেক রহমান ও বিএনপিকে শুভেচ্ছা জানাল ব্রিটিশ হাইকমিশন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আন্তর্জাতিক অঙ্গন থেকেও শুভেচ্ছা বার্তা পেতে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন ঢাকা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়। বার্তায় নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানানো পাশাপাশি বাংলাদেশের জনগণকেও অভিনন্দিত করা হয়, কারণ দেশটি নতুন এক অধ্যায়ে পদার্পণ করেছে বলে উল্লেখ করা হয়।
ব্রিটিশ হাইকমিশনের বার্তায় আরও বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নিরাপত্তাসহ অভিন্ন অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলোতে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
প্রসঙ্গত, ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১২টি আসনে জয় পেয়েছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। অন্য দলগুলোর প্রার্থীরা পেয়েছেন ৮টি আসন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত