ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বিজয় উল্লাস নয়, ময়মনসিংহে দোয়া ও প্রার্থনায় মগ্ন বিএনপি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ময়মনসিংহে আয়োজিত হয়েছে দোয়া ও প্রার্থনা কর্মসূচি। দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় এ আয়োজন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ময়মনসিংহ নগরীর নতুন বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা ও শিব্বির আহমেদ বুলুসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এনামুল হক আকন্দ লিটন উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এর আগে একই দিনে জুমার সময় নগরীর বিভিন্ন ওয়ার্ডের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শুধু মসজিদেই নয়, স্থানীয় মন্দির ও গির্জাতেও দেশের শান্তি ও অগ্রগতির জন্য প্রার্থনার আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, এই বিজয় মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিয়ামত। তিনি ময়মনসিংহ সদর আসনের ভোটার ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অবহেলিত এ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে