ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘ভোট মোটামুটি সুষ্ঠু হলেও গণনায় ফলাফল পাল্টে দেওয়া হয়েছে’
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট গণনার সময় ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলেছেন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের প্রধান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, নির্বাচনী প্রক্রিয়ার শেষ ধাপে গুরুতর অনিয়ম ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে জামায়াতের নির্বাহী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন। রাত সাড়ে ৯টার দিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভোটগ্রহণ মোটামুটি সুষ্ঠু হলেও গণনার সময় অনিয়ম হয়েছে এবং কিছু ক্ষেত্রে ফলাফল পরিবর্তন করা হয়েছে।
জামায়াত আমিরের ভাষ্য, “আমরা চেয়েছিলাম এই পচা রাজনৈতিক সংস্কৃতির অবসান হোক। কিন্তু ভোট গণনার সময় যে অনিয়ম হয়েছে, তা আমাদের হতাশ করেছে। এ বিষয়ে আমরা প্রতিকার চাই এবং নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট পদক্ষেপ প্রত্যাশা করছি।”
তিনি আরও অভিযোগ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও বাস্তবে তাদের ভোট করার সুযোগ দেওয়া হয়েছে, যা আইনের পরিপন্থী।
ডা. শফিকুর রহমান বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, জনগণের অধিকার আদায়ে তারা মাঠে থাকবেন এবং ন্যায়বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)