ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে জয় লাভের পর দেশ গঠনে ঐক্যবদ্ধ উদ্যোগের ডাক দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিক্রিয়ায় তিনি দলের নেতা-কর্মী থেকে শুরু করে সাংবাদিক, পেশাজীবী, প্রশাসনের কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্বশীল ভূমিকা রাখায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
আমীর খসরু বলেন, গণতন্ত্রের অভিযাত্রায় জনগণ যে আস্থা ও সমর্থন দেখিয়েছেন, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এই সমর্থনই আগামীর পথচলায় শক্তি জোগাবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গঠনে ভবিষ্যতেও সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করেছেন। এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই গণতান্ত্রিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
উল্লেখ্য, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিউল আলম পেয়েছেন ৭৭ হাজার ৯১৬ ভোট।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে