ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
পরিকল্পিতভাবে ১১ দলের ফলাফল পরিবর্তন করা হয়েছে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে সরাসরি কারচুপির অভিযোগ তুলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভোটগ্রহণ একটি পর্যায় পর্যন্ত গ্রহণযোগ্য হলেও ফল ঘোষণার সময় নির্দিষ্ট আসনগুলোতে পরিকল্পিতভাবে পরিবর্তন আনা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি জানান, ১১ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ইতোমধ্যে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করেছেন, এবং এনসিপির অবস্থানও একইভাবে স্পষ্ট।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, কয়েকটি নির্দিষ্ট আসন যেমন ঢাকা-১৩, ঢাকা-৮ এবং জামায়াতের সেক্রেটারি জেনারেলের আসন টার্গেট করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তার দাবি, কিছু কেন্দ্রে দখল, প্রশাসনের প্রভাব ব্যবহার এবং জোরপূর্বক পরিস্থিতি তৈরি করে ফল পাল্টে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “যে ধরনের পরিকল্পনার কথা আমরা আগে শুনেছি, তার বাস্তব প্রতিফলন আমরা এই নির্বাচনে দেখছি। পুরোনো আমলে যেভাবে নির্বাচন প্রভাবিত করা হতো, সেই ধাঁচের চেষ্টার আলামত দেখা যাচ্ছে। যারা এভাবে ফলাফল বদলায়, তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে এই প্রশ্ন এখন সামনে এসেছে।”
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি জানান, প্রয়োজন হলে রাজপথে নামার প্রস্তুতি রয়েছে। ১১ দলের পক্ষে যারা কাজ করেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, জনগণ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ১১ দলের পক্ষে ভোট দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, জাতীয় সরকার গঠনের প্রশ্নে দেশে দুটি ধারা তৈরি হয়েছিল একটি সংস্কার ও পরিবর্তনের পক্ষে, অন্যটি পুরোনো ব্যবস্থার ধারাবাহিকতার পক্ষে। একই ভোটাররা ভোট দিলেও ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শেষ মুহূর্তে দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা ও প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে বলেও দাবি করেন নাহিদ। তিনি জানান, বিষয়টি নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। কমিশনের ভূমিকা ও প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে নির্বাচনের বিষয়ে এনসিপির চূড়ান্ত সিদ্ধান্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)