ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
‘জনগণের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে’
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর দেশের মানুষ আবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সুযোগ কাজে লাগিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল।
মনোনয়নপত্র দাখিলের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দলীয় নেতৃত্ব আবারও তাকে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করার সুযোগ দিয়েছে, যা তার জন্য সম্মানের।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, জনগণের সেবা করার সুযোগ পেয়ে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। জনগণের সমর্থনে নির্বাচিত হলে তিনি সামাজিক পরিবেশ উন্নয়ন, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারে কাজ করবেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হন মির্জা ফখরুল। সেখানে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন তিনি। পরে বীর মুক্তিযোদ্ধা নূর করিমকে সঙ্গে নিয়ে একটি রিকশায় চড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।
রিকশাযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাওয়ার সময় বিএনপি মহাসচিবকে অনুসরণ করে হেঁটে যান কয়েকশ নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বেলা ১১টা ৪৭ মিনিটে তিনি সেখানে পৌঁছান।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা কার্যালয়ের প্রবেশপথে তাকে স্বাগত জানান। পরে আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও-১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন বিএনপি মহাসচিব। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক ইউপি চেয়ারম্যান জাফরউল্লাহসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)