ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বড় জয় রুমিন ফারহানার
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে বিশাল জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার এই ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আসনটির ১৫১টি ভোটকেন্দ্রে রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট মনোনীত ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট। অর্থাৎ, ৩৭ হাজার ৫৬৮ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে শেষ হাসি হাসলেন রুমিন ফারহানা।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ। নির্বাচনে শুরুতে ৯ জন প্রার্থী থাকলেও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোয় চূড়ান্ত লড়াইয়ে ছিলেন ৮ জন প্রার্থী।
রুমিন ফারহানার এই জয়কে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়েও বিশাল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়া তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে। ফলাফল ঘোষণার পর সরাইল ও আশুগঞ্জ এলাকায় রুমিন ফারহানার সমর্থকরা আনন্দ মিছিল বের করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)