ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা-৮ আসনে চক্রান্তের অভিযোগ মির্জা আব্বাসের
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার মধ্যেই নিজের নির্বাচনী আসন ঢাকা-৮ (মতিঝিল-শাহবাগ) নিয়ে গভীর চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর শাহজাহানপুরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আশঙ্কার কথা জানান।
মির্জা আব্বাস নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘আমার নির্বাচন নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে। তোমাদের (নেতাকর্মী) এই কঠিন পরিশ্রমকে নষ্ট করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে। আমি আশা করবো তোমরা চোখ-কান খোলা রাখবে। যখন প্রয়োজন হবে, যদি এই চক্রান্তকারীরা না থামে, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে। আমরা বিন্দুমাত্র ছাড় দেবো না।’
বিজয় পরবর্তী পরিস্থিতির বিষয়ে তিনি কর্মীদের ধৈর্য ধরার এবং সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘যদি আল্লাহ সুযোগ দেয়, আমরা আনন্দ করবো। তবে এমন আনন্দ করবো না যেন মানুষের অসুবিধা হয়। মাথায় রাখতে হবে, চক্রান্ত শেষ হয়ে যায়নি।’
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে ভোট গণনার শুরু থেকেই বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এর আগে পাটওয়ারীও ফলাফল পাল্টানোর অভিযোগ নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়েছিলেন। এমন পরিস্থিতিতে মধ্যরাতে মির্জা আব্বাসের এই বক্তব্য নেতাকর্মীদের মাঝে নতুন করে টানটান উত্তেজনা তৈরি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত