ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
অল্প ব্যবধানে হারলেন জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে টানটান উত্তেজনার লড়াই শেষে পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। বিএনপির মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি তাঁকে ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনের মোট ১৫০টি কেন্দ্রে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।
খুলনা-৫ আসনে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। সকাল থেকেই এই আসনে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। দিনভর ভোট গণনা শেষে রাতে অল্প ব্যবধানের এই জয়-পরাজয় নির্ধারিত হয়।
গোলাম পরওয়ারের মতো হেভিওয়েট প্রার্থীর পরাজয় এবং আসগার লবির এই বিজয় খুলনা অঞ্চলের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)