ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাকা-৮: টানটান উত্তেজনা ও নাটকীয়তা শেষে বিজয়ী মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবচাইতে আলোচিত ও ভিআইপি আসন ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) আসনে দিনভর নানা নাটকীয়তা ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাত পৌনে ৪টায় রাজধানীর বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই চূড়ান্ত ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা-৮ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যে মির্জা আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। এর সঙ্গে তাঁর প্রাপ্ত ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট যোগ হয়ে তাঁর মোট ভোট দাঁড়িয়েছে ৫৯ হাজার ৩৬৬।
অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী ‘শাপলা কলি’ প্রতীকে ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। তাঁর মোট সংগৃহীত ভোট ৫৪ হাজার ১২৭।
ভোট গণনাকে কেন্দ্র করে এই আসনে দিনভর ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। বাতিল হওয়া ভোট নিয়ে অভিযোগ তুলে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী রাতে বিভাগীয় কমিশনারের কার্যালয়েও গিয়েছিলেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাসই এই আসনে জয়ের ধারা বজায় রাখলেন।
উল্লেখ্য, ২০০৮ সালের পর এই প্রথম একটি তীব্র প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে ঢাকা-৮ এর ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচিত করলেন। ফলাফল ঘোষণার পর শাহজাহানপুর ও মালিবাগ এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ