ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর বিএনপির নেতৃত্ব এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই শুভেচ্ছা বার্তায় দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশার কথা তুলে ধরা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মোদি তারেক রহমানের নেতৃত্বে পাওয়া এই নির্বাচনী বিজয়কে তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ জয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।
ভারতের প্রধানমন্ত্রী মন্তব্য করেন, বাংলাদেশের জনগণ যে আস্থা রেখেছে তা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রারই প্রমাণ। তিনি একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
একই সঙ্গে মোদি জানান, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একযোগে কাজ করার বিষয়ে তিনি আশাবাদী। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল