ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিএনপি প্রার্থীর কাছে হারলেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে টানটান উত্তেজনার লড়াই শেষে পরাজিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের হেভিওয়েট প্রার্থী সারজিস আলম। এই আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই আসনের মোট ১৫৬টি কেন্দ্রে ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সারজিস আলম ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে জাতীয় পর্যায়ে পরিচিত মুখ সারজিস আলমকে ঘিরে আসনটি নিয়ে দেশজুড়ে ব্যাপক কৌতূহল ছিল। শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও শেষ হাসি হাসলেন বিএনপির নওশাদ জমির।
এদিকে, ফলাফল ঘোষণার পর থেকেই পঞ্চগড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নওশাদ জমিিরের বিজয় মিছিলে মুখরিত হয়ে ওঠে জেলা শহর। অন্যদিকে, পরাজয় মেনে নিলেও সারজিস আলমের সমর্থকরা শান্তিপূর্ণভাবে মাঠ ছেড়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)