ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১৮ বছর পর আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।
সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিট থেকেই নিরাপত্তার স্বার্থে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, কেবল সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতাদের কার্যালয়ের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। নয়াপল্টনে কার্যালয়ের সামনে এরই মধ্যে র্যাবের একটি ডগ স্কোয়াড টিম অবস্থান নিয়েছে। কিছুক্ষণের মধ্যে পুরো কার্যালয় এলাকায় ডগ স্কোয়াড দিয়ে বিশেষ নিরাপত্তা তল্লাশি (সুইপিং কার্যক্রম) শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী ভিড় করেছেন। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রিয় নেতাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আশা করা যাচ্ছে দুপুরের পর যেকোনো সময় তারেক রহমান নয়াপল্টনে পৌঁছাবেন। সেখানে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে পারেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর এটিই হবে নয়াপল্টন কার্যালয়ে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট