ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
হাঁটার জন্য সাড়ে ৬ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছে দুবাই
ডুয়া নিউজ: ২০৪০ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইকে পথচারী-বান্ধব শহরে রূপান্তর করার জন্য বড় প্রকল্প হাতে নিয়েছে দেশটির সরকার।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক, শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম হাঁটার জন্য একটি প্রকল্প অনুমোদন করেছেন। পথচারীদের হাঁটার জন্য প্রকল্পটি হলো সাড়ে ছয় হাজার কিলোমিটার রাস্তা।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সম্প্রতি সোশ্যাল মিডিয়া এক্সে প্রকল্পটি নিয়ে একটি পোস্ট দিয়েছেন।
‘দুবাই ওয়াক’ নামের প্রকল্পটি পথচারীদের জন্য সাড়ে ৬ হাজার কিলোমিটার আন্তঃসংযুক্ত রাস্তা তৈরি করবে বলে জানা গেছে। এর মধ্যে পথচারীদের পারাপারের জন্য ১১০টি সেতু ও আন্ডারপাস থাকবে।
আমিরাতের সামাজিক সংস্থাগুলিকে মানদণ্ডের ভিত্তিতে কাজ করার জন্য বলা হয়েছে। নতুন এই প্রকল্পে পথচারীদের জন্য ৩ হাজার ৩০০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ এবং ২ হাজার ৩০০ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে।
সংশ্লিষ্টদের মতে, তিন ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। পাইলট প্রকল্পটি ২০২৭ সালে শেষ হবে।
দুবাই সরকার বাসিন্দাদের হাঁটতে উৎসাহিত করতে একটি স্মার্ট অ্যাপ্লিকেশন চালু করার পরিকল্পনা করেছে।
এর মাধ্যমে বাসিন্দারা হাঁটার জন্য পুরস্কার অর্জন করতে সক্ষম হবে। তারা বিভিন্ন রুট সম্পর্কেও জানতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ