ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ভুটান ও বাংলাদেশ সীমান্ত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। আসামের পাশাপাশি প্রতিবেশী দেশ ভুটান এবং বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় কিছু সীমান্ত এলাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে।
ইউরোপিয়ান–মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আসামের ২৬.৮০১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৩৫৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা আসামের প্রধান শহর গুয়াহাটি থেকে প্রায় ৯১ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুয়াহাটি ও ধেকিয়াজুলিসহ আসামের বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ হিসেবে পরিচিত। আজকের এই কম্পনটি বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী কিছু এলাকায় মৃদুভাবে অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত