ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আ'গুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আট তলার ছাদে থাকা একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বিকেল ৫টা ২৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট দীর্ঘ দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে শপিং কমপ্লেক্সের একদম উপরের তলার গোডাউনে আগুন লাগায় ভবনটির নিচতলার দোকানগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অগ্নিকাণ্ডের ফলে এলাকাটি কালো ধোঁয়ায় ছেয়ে গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্যস্ততম এই এলাকায় ঘিঞ্জি পরিবেশ ও মানুষের ভিড় থাকায় শুরুতে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে কিছুটা বেগ পেতে হয়েছিল। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন পার্শ্ববর্তী ভবনগুলোতে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট