ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সারা দেশে ঘন কুয়াশার সতর্কতা, বিঘ্নিত হতে পারে যানচলাচল
নিজস্ব প্রতিবেদক: দেশে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আগামী কয়েক দিন মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে চারপাশ, যা কোনো কোনো এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে সড়ক ও নৌপথে সাধারণ যানচলাচল এবং ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল বা দুপুর পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে হাড়কাঁপানো শীত অনুভূত হতে পারে।
আগামী শনি ও সোমবার দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কুয়াশার তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে। এছাড়া রোববার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের শেষ দিকে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে, যা শীতের প্রকোপকে আরও বাড়িয়ে দেবে। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়ক ও নৌপথে চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদগণ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)