ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আগামী ৫ দিনের আবহাওয়া যেমন থাকবে
নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়ায় আগামী কয়েক দিন বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিন বা ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপ ও উচ্চচাপ বলয়ের প্রভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে।
আবহাওয়া অফিসের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
৫ দিনের বিস্তারিত পূর্বাভাস:
২৮ জানুয়ারি: সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
২৯ জানুয়ারি: আবহাওয়া শুষ্ক থাকবে এবং কুয়াশার পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
৩০ জানুয়ারি: এই দিনেও আবহাওয়া শুষ্ক থাকবে। তবে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩১ জানুয়ারি: আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
১ ফেব্রুয়ারি: মাসের শুরুর দিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে রাত ও দিনের তাপমাত্রায় বড় কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
সামগ্রিকভাবে আগামী ৫ দিন শীতের তীব্রতা খুব একটা বাড়ার লক্ষণ নেই, তবে ভোরে কুয়াশার উপস্থিতি নিয়মিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত