ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে মৌসুমের প্রথম বৃষ্টি, ৩ মিলিমিটার রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: তপ্ত রোদের পর ফাল্গুনের মাঝামাঝিতে এসে বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী।
সোমবার (২ মার্চ) মৌসুমের প্রথম এই বৃষ্টি গত কয়েক দিনের ভ্যাপসা গরমে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে জনজীবনে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ দিন ঢাকায় মোট ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সোমবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা ও গুমোট। দুপুরের পর রোদ অনেকটা ম্লান হয়ে আসে এবং বিকেল ৩টার পর শুরু হয় কাঙ্ক্ষিত বৃষ্টি। রাজধানীর কোনো কোনো এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও কোথাও কোথাও তা ঝুম বৃষ্টিতে রূপ নেয়।
আবহাওয়া অধিদপ্তরের রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকার বাইরে শ্রীমঙ্গল ও পটুয়াখালীতেও সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে অন্তত ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)