×

ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ঢাকাসহ সারাদেশের আবহাওয়া আজ যেমন থাকবে

২০২৬ নভেম্বর ০৭ ১২:০৩:১৭

ঢাকাসহ সারাদেশের আবহাওয়া আজ যেমন থাকবে

নিজস্ব প্রতিবেদক: শনিবার (৭ নভেম্বর) সকালেও রাজধানী ঢাকার আকাশজুড়ে ছিল রোদের উজ্জ্বল উপস্থিতি। সকালের মনোরম আবহাওয়ার সঙ্গে বইছে মৃদু বাতাস। তবে আগের দিনের তুলনায় কিছুটা কমেছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল ৭টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।

এদিকে, আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে। আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

ঢাকা ও আশপাশের এলাকার মতো দেশের অন্যান্য অঞ্চলেও আজ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে সামগ্রিকভাবে সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করার পূর্বাভাস রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত