×

ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকাসহ দেশে শীতের আমেজ শুরু হতে পারে

২০২৬ অক্টোবর ১৫ ১৩:০৮:৩৫

নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকাসহ দেশে শীতের আমেজ শুরু হতে পারে

নিজস্ব প্রতিবেদক: পৌষ ও মাঘ মাসে সাধারণত শীতের তীব্রতা বাড়লেও এবার অক্টোবরেই দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ উত্তরের বিভিন্ন এলাকায় শীতের হাওয়া বইতে শুরু করেছে। ঢাকাতেও উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, যা আবহাওয়া শীতল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে শীতের পূর্ণ আমেজ পেতে এখনো এক মাসের বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে। তবে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আগমন ঘটতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা এ কে এম নাজমুল হক জানান, গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হতে পারে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে। জানুয়ারি মাসে শীতের তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার (১৪ অক্টোবর) সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, মঙ্গলবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করলেও ঘনবসতি ও নগরায়ণের কারণে শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে তেল সরবরাহে ঝুঁকি তৈরি... বিস্তারিত