ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: আগামী তিন দিন দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, পশ্চিমাঞ্চল ও সংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ সময় উত্তরাঞ্চলের কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। তবে দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি কমেছে। আগামী পাঁচ দিনও এসব নদীর পানি কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী তিন দিনও নদী দুটির পানি একই অবস্থায় থাকতে পারে।
উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন ও পুনর্ভবা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। তবে আগামী তিন দিন তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে পারে। এ ছাড়া ধরলা, দুধকুমার, আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন ও পুনর্ভবা নদীর পানি আগামী দুই দিন দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। তৃতীয় দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
প্রতিবেদনে আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ এবং পরে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ ছত্তিশগড় ও এর কাছাকাছি দক্ষিণ ওডিশা এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমে আরও দুর্বল হয়ে যেতে পারে।
এ ছাড়া দক্ষিণ আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। তবে উত্তর-পশ্চিমাঞ্চল, পশ্চিমাঞ্চল ও সংলগ্ন উজান এলাকায় বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি বাড়ার পূর্বাভাস থাকায় পরিস্থিতির ওপর নজর রাখা প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী