ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আজ বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক: দূষণের দিক থেকে আবারও বিশ্বের শীর্ষস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুর মান এতটাই খারাপ যে একে ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে বিবেচনা করা হচ্ছে। এতে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার পাশাপাশি পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আজকের তালিকায় দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
শুক্রবার (৬ মার্চ) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
তালিকার শীর্ষে থাকা ঢাকায় আজ দূষণের স্কোর ৩৭১। অর্থাৎ এখানকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণ স্কোর ২৮৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ১৮১। এরপর রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন (১৮১), ভারতের দিল্লি (১৭৪), নেপালের কাঠমান্ডু (১৬৯), উগান্ডার কাম্পালা (১৬৮), ভারতের কলকাতা (১৬৭), থাইল্যান্ডের চিয়াং মাই (১৬০) এবং চীনের হাংজও শহর (১৪৯)।
আইকিউএয়ার সূচক অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
এমন পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। সংস্থাটি বলছে, ঢাকার বর্তমান বায়ুর মান বিবেচনায় বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা উচিত। পাশাপাশি খোলা পরিবেশে ব্যায়াম করা থেকে বিরত থাকা এবং সম্ভব হলে ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে