ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক: প্রাক-মৌসুমি বায়ুর প্রভাবে আগামী মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এসব বৃষ্টি স্বল্প সময়ের জন্য হবে এবং খুব বেশি বিস্তৃত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এ সময়টিতে কালবৈশাখীর প্রভাব ধীরে ধীরে বাড়তে শুরু করে। স্থানীয়ভাবে মেঘের সৃষ্টি হলে হঠাৎ করে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের ঘটনা ঘটে, যা সাধারণত দীর্ঘস্থায়ী হয় না।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে কালবৈশাখী ধরনের ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় এটি বিচ্ছিন্নভাবে দেখা যেতে পারে।
তিনি আরও জানান, এই মৌসুমে স্থানীয়ভাবে মেঘ জমে স্বল্প সময়ের জন্য ঝড়-বৃষ্টি হওয়া স্বাভাবিক ঘটনা। ঢাকার আশপাশে আজ মেঘ তৈরি হলেও বৃষ্টিপাত হয়নি, তবে রাজধানীসহ আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা এখনো রয়েছে।
এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলার বদলগাছিতে, যেখানে ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দিনাজপুরে ১৮ মিলিমিটার, বগুড়ায় ১৪ মিলিমিটার এবং ফেনীতে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে, যেখানে তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি