ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আগামী ৫ দিনের আবহাওয়া কেমন থাকবে? জানাল অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: শীতের আমেজ কাটতে না কাটতেই দেশের আবহাওয়ায় ধীরে ধীরে উষ্ণতার ইঙ্গিত মিলছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা কুয়াশা দেখা দিতে পারে। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ওই সময়ে আকাশ আংশিক মেঘলা থাকবে, আবহাওয়া শুষ্ক থাকবে এবং ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাত উভয় তাপমাত্রাই কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং নদী অববাহিকার কিছু এলাকায় ভোরে কুয়াশা দেখা যেতে পারে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনার পাশাপাশি ভোরে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের