ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
রাজধানীর আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনো শঙ্কা নেই
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা স্বস্তির আবহাওয়া উপভোগ করতে পারেন। আকাশ প্রধানত পরিষ্কার থাকলেও মাঝে মাঝে হালকা মেঘ দেখা যেতে পারে। ফলে দিনের বড় অংশজুড়ে সূর্যের আলো থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ পরিষ্কার অথবা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টি বা বজ্রপাতের কোনো আশঙ্কাও নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
এর আগে বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে।
বিভাগভিত্তিক তাপমাত্রার তথ্য অনুযায়ী, ঢাকায় সর্বোচ্চ ২৯ দশমিক ২ ও সর্বনিম্ন ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ৩২ দশমিক শূন্য ও সর্বনিম্ন ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ২৮ দশমিক শূন্য ও সর্বনিম্ন ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক শূন্য ও সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ ৩০ দশমিক ৫ এবং সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ ৩০ দশমিক ৬ ও সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ ২৭ দশমিক ২ ও সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক শূন্য এবং সর্বনিম্ন ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা ঘন হলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)