ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
দেশে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের মধ্যে আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে এসেছে মাত্র ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মুজিবুর রহমান যুগান্তরকে জানান, শনিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি জানান, এটি দেশের মধ্যে আজকের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ৮ জানুয়ারি শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী কয়েকদিন শ্রীমঙ্গলের তাপমাত্রা ওঠানামা করতে পারে। মৌলভীবাজার জেলাজুড়ে গত কয়েক দিন ঘন কুয়াশা বিরাজ করছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় চা বাগান ও বস্তি এলাকায় সকালের দিকে মানুষ গাছের পাতা ও খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন। সন্ধ্যা নামতেই তারা ঘরে ফিরে যাচ্ছেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আর্কাইভ অনুযায়ী, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩.৩ ডিগ্রি সেলসিয়াসে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল