ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মহাসমাবেশ ঘিরে জামায়াতের প্রস্তুতি সভা ও উপকমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি’র এই সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ‘সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি’র অংশ হিসেবে এই মহাসমাবেশকে সফল করতে বিভিন্ন কারিগরি ও সাংগঠনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে মহাসমাবেশ বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করতে একাধিক উপকমিটি গঠন এবং সংশ্লিষ্ট নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর উত্তরের আমির ড. শফিকুল ইসলাম মাসুদসহ কমিটির অন্য সদস্যরা। নেতৃবৃন্দ যেকোনো মূল্যে মহাসমাবেশটি সুশৃঙ্খল ও জনবান্ধবভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট