ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঘরে বসে বিপিএলের টিকিট কাটবেন যেভাবে-দেখুন মূল্য তালিকা
সরকার ফারাবী: কাউন্টারে লাইনে দাঁড়ানোর দিন শেষ! দোরগোড়ায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর ১২তম আসর। আগামীকাল ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে এই ক্রিকেট মহাযজ্ঞের। চা-বাগানের ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে দর্শকরা অনলাইনেই নিশ্চিত করতে পারবেন তাদের কাঙ্ক্ষিত আসন।
অনলাইনে টিকিট বুকিং: কোনো ফিজিক্যাল কাউন্টার থাকছে না
বিসিবি জানিয়েছে, দর্শকদের ভোগান্তি কমাতে এবার সিলেট পর্বের সব টিকিট কেবল অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকিট সংগ্রহ করতে দর্শকদের ভিজিট করতে হবেwww.gobcbticket.com.bd এই পোর্টালে। মাঠে কোনো শারীরিক টিকিট কাউন্টার না থাকায় ঘরে বসেই দ্রুত ডিজিটাল পদ্ধতিতে টিকিট নিশ্চিত করতে হবে। অনলাইন বুকিং শেষে ই-টিকিট বা কোড ব্যবহার করে পরবর্তীতে ফিজিক্যাল টিকিট সংগ্রহের পয়েন্টগুলো বিসিবি জানিয়ে দেবে।
এক টিকিটে ডাবল ধামাকা: সর্বনিম্ন ২০০ টাকা
সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে এবার টিকিটের দাম রাখা হয়েছে হাতের নাগালে। মাত্র ২০০ টাকা খরচ করেই দর্শকরা উপভোগ করতে পারবেন বিপিএলের 'ডাবল হেডার' বা দিনের দুটি ম্যাচ। অর্থাৎ, একটি টিকিট কিনলেই দুপুর ও রাতের দুটি খেলাই গ্যালারিতে বসে দেখার সুযোগ মিলবে।
ভেন্যু ভিত্তিক টিকিটের মূল্য তালিকা:
গ্রিন গ্যালারি ও শহীদ তুরাব স্ট্যান্ড: ২০০ টাকা।
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ২৫০ টাকা।
ক্লাব হাউজ (আপার জোন): ৫০০ টাকা।
ক্লাব হাউজ (জিরো ওয়েস্ট জোন): ৬০০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ড (আপার/লোয়ার): ২,০০০ টাকা।
ম্যাচের সময়ে পরিবর্তন ও নিরাপত্তা নির্দেশনা
উদ্বোধনী দিনের (২৬ ডিসেম্বর) জমকালো অনুষ্ঠানের কারণে ম্যাচের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ওইদিন প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৩টায় এবং দ্বিতীয় ম্যাচ হবে রাত ৭টা ৪৫ মিনিটে। তবে অন্য দিনগুলোতে খেলা যথারীতি দুপুর ১টা ৩০ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।
নিরাপত্তার স্বার্থে মাঠে প্রবেশের সময় দর্শকদের কড়া তল্লাশি করা হবে। গ্যালারিতে কোনো ধরনের প্লাস্টিক বোতল, লাইটার, ধারালো বস্তু বা প্রফেশনাল ক্যামেরা নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা