ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শীত এবার যেন ধীর পায়ে এলেও আজ তা জানান দিল কুয়াশা আর হিমেল বাতাসের স্পর্শে। ১০ পৌষ, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা ঢেকে যায় কুয়াশার চাদরে, সঙ্গে বইতে থাকে ঠান্ডা বাতাস যা নগরবাসীর মাঝে শীতের অনুভূতিকে আরও তীব্র করে তোলে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ধীরে ধীরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশার কারণে শীতের অনুভূতি বেশি থাকলেও দুপুর ১২টার পর কুয়াশা কমে গেলে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন ঢাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শীতের এই অস্থায়ী দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দিনের বেলায় কুয়াশা কেটে গেলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও রাত ও ভোরে ঠান্ডার অনুভূতি তুলনামূলক বেশি থাকবে। তাই নগরবাসীকে সকালের দিকে চলাচলে সতর্ক থাকার পাশাপাশি উষ্ণ পোশাক ব্যবহারের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে