ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সাইবার সুরক্ষা অধ্যাদেশ মানতে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো পোস্ট বা মন্তব্য করার ক্ষেত্রে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ কঠোরভাবে অনুসরণ করতে হবে। এই নির্দেশিকা ও অধ্যাদেশ অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল এবং অনেক ক্ষেত্রে এটি জাতীয় নিরাপত্তার জন্য হানিকর ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ ও দমনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাউশির অধীনে থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের এই আইনি কাঠামো ও নীতিমালা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও প্রচলিত আইনে শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আদেশে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত