ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কারাগার থেকেও ভোট দিতে পারবেন বন্দিরা: ইসির বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটে জেলখানায় বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ (সংশোধন ২০২৫)-এর নতুন ধারা অনুযায়ী, ‘ইন কান্ট্রি পোস্টাল ভোটিং’ (ICPV) পদ্ধতির মাধ্যমে বন্দিদের এই সুযোগ নিশ্চিত করতে বিশেষ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনাটি কারা মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি জেলখানায় বন্দিদের নিবন্ধনের জন্য ইসি একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করবে। কারা কর্তৃপক্ষ মনোনীত দুজন প্রতিনিধির মাধ্যমে বন্দিরা এই পোর্টালে নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধিত ভোটাররা কারা কর্তৃপক্ষের মাধ্যমে একটি ‘বহির্গামী খাম’ পাবেন, যার ভেতরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি ব্যালট পেপার, একটি ঘোষণাপত্র এবং একটি ‘ফেরত খাম’ থাকবে। সংসদ নির্বাচনের ব্যালট পেপারে কোনো প্রার্থীর নাম থাকবে না, কেবল নির্ধারিত প্রতীকের পাশে ভোটারকে টিক (√) বা ক্রস (x) চিহ্ন দিয়ে ভোট দিতে হবে।
কারাগারের ভেতরেই ভোট প্রদানের জন্য একটি গোপন কক্ষ বা বুথ নিশ্চিত করবে কারা কর্তৃপক্ষ। ভোটাররা ভোট দিয়ে সেটি সিলগালা খামে ভরে দেবেন। এই খামগুলো পাঠানোর জন্য কোনো ডাক মাশুল বা স্ট্যাম্প লাগবে না। ভোট শেষে সংগৃহীত খামগুলো দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে দেওয়া হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, গণতন্ত্রের উৎসবে বন্দিদের অন্তর্ভুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ব্যালটের সাথে ভোটারের এনআইডি সম্বলিত ঘোষণাপত্র সংযুক্ত করার বিধান রাখা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)