ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়াল নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে 'পোস্টাল ভোট বিডি' (Postal Vote BD) অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাবে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব জানান, পোস্টাল ভোটে নিবন্ধনের পূর্বনির্ধারিত সময় ছিল ২৫ ডিসেম্বর। ভোটারদের সুবিধার্থে এই সময় আরও ছয় দিন বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। যারা এখনো নিবন্ধন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি।
এছাড়া নির্বাচনী কার্যক্রম সহজ করতে ইসি আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সিনিয়র সচিব জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের ব্যাংকিং লেনদেন বা প্রাসঙ্গিক আর্থিক কার্যক্রম সম্পন্ন করার সুবিধার্থে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সম্ভাবনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, "এ বিষয়টি সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং অফিসার দেখবেন। তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় তদারকি করবেন।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ