ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজধানীজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি তিন পক্ষই আলাদা আলাদা স্তরে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছে।
আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা মহানগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ লক্ষ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও পারস্পরিক সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জননিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেন, তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত। সে কারণে তাঁর সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, স্বদেশ প্রত্যাবর্তনের দিন পর্যাপ্তসংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
পুলিশ সূত্র জানায়, দেশে ফেরার পর তারেক রহমানের যাতায়াতের সময় পুলিশি পাহারা থাকবে। তাঁর বাসভবন ও কার্যালয়ের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো রুটে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং ডিএমপির সোয়াট টিম মাঠে থাকবে।
ডিএমপি সূত্র আরও জানায়, ওই দিন রাজধানীজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি থাকবে। সম্ভাব্য বড় জনসমাগম শৃঙ্খলাবদ্ধ রাখতে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে দলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। তাঁর নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কাজ করবে এবং কয়েক স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করা হবে।
দীর্ঘ প্রায় দেড় যুগ পর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় পৌঁছানোর পর দলীয়ভাবে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের