ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের সময় ত্রাণ বিতরণ বন্ধ রাখার নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত ও সুষ্ঠুভাবে আয়োজন নিশ্চিত করতে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় নতুন কোনো অনুদান বা ত্রাণ বিতরণের অনুমতি দেওয়া হবে না। তবে পূর্ব থেকে চলমান ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে বিষয়টি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিটি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত। এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখার জন্য আচরণ বিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে নির্বাচনি এলাকায় নতুন কোনো অনুদান বা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা যাবে না। পূর্বে যেসব অনুদান বা ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে, সেগুলো অব্যাহত থাকবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নতুন ত্রাণ বা অনুদান বিতরণ কার্যক্রম স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো। যদি কোনো এলাকায় নতুনভাবে ত্রাণ বা অনুদান বিতরণ জরুরি হয়ে পড়ে, তবে তা জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালনা করতে হবে এবং নির্বাচন কমিশনকে অবহিত করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)